কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এবং জব্দ ট্রাক। ছবি : সংগৃহীত
২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এবং জব্দ ট্রাক। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

শনিবার (১১ জানুয়ারি ) ভোর রাতে তেজগাঁওয়ের ফার্মগেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের নাম- মো. বশির হাসান (১৯) এবং মো. সাইফুল ইসলাম (২০)।

ডিবি সূত্রে জানা যায়, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকা সংলগ্ন কারওয়ান বাজার থেকে এয়ারপোর্টগামী রাস্তার উপর কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য ট্রাকসহ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় বশির ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। আসামিদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি জানায়, গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

ডিবি আরও জানায়, আসামিরা দীর্ঘদিন যাবত গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ফার্মগেট, কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এ কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X