কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘যত্রতত্র’ যাত্রী তোলার দাবিতে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর সায়েদাবাদে জনপদের মোড় এলাকায় সড়ক আটকে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
রাজধানীর সায়েদাবাদে জনপদের মোড় এলাকায় সড়ক আটকে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকায় জনপদের মোড় অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। ফলে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর থেকে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে সায়েদাবাদ এলাকায় জনপদের মোড়ে পরিবহন শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। প্রায় শতাধিক শ্রমিকের জমায়েত হওয়ার পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীতে চালু করা হয় ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২,৬১০টি বাস চালু করা হয়। সব গাড়ির রং নির্ধারণ করা হয় গোলাপি।

রাজধানীর উত্তরার আজমপুরে প্রথম এই সেবা চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

জানানো হয়, বর্তমানে যেসব রুট ধরে ঢাকায় বাস ঢোকে সেখান থেকে প্রাথমিকভাবে ৪টি অংশে কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হবে। এর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর থেকে আসা বাস; মানিকগঞ্জ-ধামরাই-সাভার হয়ে ঢাকায় প্রবেশ করা বাস; বছিলা-মোহাম্মদপুর থেকে আসা বাস ও মিরপুর থেকে ছাড়া বাসগুলোকে মাসখানেকের মধ্যে কাউন্টার পদ্ধতিতে আনা হবে। এই কার্যক্রম শুরু করা হবে আবদুল্লাহপুর অংশের বাস দিয়ে। এর জন্য একশটি বাস গোলাপি রং করে প্রস্তুত করা হয়েছে। এসব বাসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X