কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল স্টেশন থেকে ব্যাংকারের ২৫ হাজার ডলার চুরি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে মেজবাহ উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মেজবাহ উদ্দিন মেট্রোরেলের করে মতিঝিল থেকে মিরপুর ১০ নম্বর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন।

এ বিষয়ে মেজবাহ উদ্দিনের বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবাহ ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করে। তার বোন কানাডিয়ান প্রবাসী। মেজবাহর বোন বাংলাদেশ এসেছিলেন বেড়াতে। সে আবার কানাডায় চলে যাবে, সেজন্য আজকে এই কানাডিয়ান ডলারগুলো বোনের জন্য কিনেছিলেন মেজবাহ। পরে সে মতিঝিলের মেট্রো রেলস্টেশনে এসেছিল বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে মিরপুর যাওয়ার জন্য। এরই মধ্যে স্টেশন থেকে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে যায়।

তিনি বলেন, পরে মেজবার কাছ থেকে এই খবর শুনে আমিও স্টেশনে আসি। আমরা এখন স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখছি। কারা মেজবাহ পকেট থেকে ডলারগুলো চুরি করে নিয়ে গেছে সেটি বের করার জন্য।

এ বিষয়ে জানতে এমআরটি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এখন এই বিষয়টি জানেন না। তবে তিনি বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X