কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১১:২১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক প্রবীর বড়ুয়ার বাসায় দুর্ধর্ষ চুরি

চুরির পর অগোছালো অবস্থায় বাসা। ছবি : কালবেলা
চুরির পর অগোছালো অবস্থায় বাসা। ছবি : কালবেলা

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বৌদ্ধমন্দিরের পাশে বৈশাখী টেলিভিশনের নিউজ এডিটর প্রবীর বড়ুয়ার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার মেরুল বাড্ডার ১০ নাম্বার রোডের ৬২ নম্বর বাসার চারতলায় এ ঘটনা ঘটে।

প্রবীর বড়ুয়া কালবেলাকে জানান, সোমবার অফিসে ছুটি থাকায় পরিবার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। এরপর রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের দরজার লক ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান আলমারিসহ ভেতরের সব আসবাব ভাঙাচোরা। আলমারিতে প্রায় ২০ হাজার টাকা এবং ৪ ভরি স্বর্ণ ছিল। সব চুরি হয়ে গেছে।

তিনি বলেন, বাসায় ঢোকার সময় দরজার লক ভাঙা দেখে বুঝতে পারি বাসায় চুরি হয়েছে। সকাল থেকে বাসায় কেউই ছিল না। দিনের যে কোনো সময় এই চুরি হয়েছে। নিচে সিকিউরিটি গার্ড থাকলেও সে কিছু বলতে পারে না বলে জানিয়েছে। কাউকে এখন পর্যন্ত সন্দেহও করতে পারছি না। এখনো মামলা করা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X