কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

‘প্রবর্তনা’য় পেট্রলবোমা ছোড়ার ঘটনায় মামলা

উদ্ধারকৃত পেট্রোল বোমা। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত পেট্রোল বোমা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুই ব্যক্তি ওই বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

শনিবার (০৮ মার্চ) রাতে ‘প্রবর্তনা’র একজন কর্মকর্তা মোহাম্মদপুর থানায় মামলাটি করেছেন বলে পুলিশ জানিয়েছে। এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘প্রবর্তনা’য় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে থানা-পুলিশের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি)বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

ইবনে মিজান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার রাত নয়টার পর দুজন ব্যক্তি ‘প্রবর্তনা’য় পেট্রলবোমা নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যাচ্ছেন।

এর আগে, শুক্রবার (০৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

জানা যায়, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। এ বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X