কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ফ্যাক্ট-চেকিং নিয়ে সিজিএস এর কর্মশালা অনুষ্ঠিত

ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালার করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। কর্মশালায় দেশের ২০টি শীর্ষস্থানীয় জাতীয় মিডিয়া হাউজের সাংবাদিকরা অংশ নেন।

সোমবার (১০ মার্চ) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সিজিএস বাংলাদেশের আটটি বিভাগে এ ধরনের কর্মশালা পরিচালনা করছে এবং সুষ্ঠু সাংবাদিকতা ও ভুয়া তথ্য মোকাবিলায় তার প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও বেশি।

দ্রুত ছড়িয়ে পড়া ভুল তথ্য গণতান্ত্রিক আলোচনা, সামাজিক স্থিতিশীলতা এবং জনআস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিজিএস এই চ্যালেঞ্জটি বিবেচনায় নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে ফ্যাক্ট-চেকিং কর্মশালা আয়োজনের মাধ্যমে সিজিএস আরও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন এএফপি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির।

তিনি অংশগ্রহণকারীদের আধুনিক ফ্যাক্ট-চেকিং টুলস ও কৌশলগুলোর সাথে পরিচয় করিয়ে দেন।

কর্মশালায় ডিজিটাল যাচাইকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য শনাক্তকরণ এবং অনুসন্ধানী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি সিজিএসকে সারাদেশে সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

২০টি শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীরা কর্মশালাটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।

কর্মশালায় সিজিএস’র মিস-ইনফরমেশন ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট-চেকিং হাব’ (www.factcheckinghub.com) সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য একত্রিত করে একটি কেন্দ্রীভূত তথ্যভান্ডার হিসেবে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা এ প্ল্যাটফর্মটিকে তথ্য যাচাইয়ের জন্য একটি কার্যকর ও সহায়ক টুল হিসেবে চিহ্নিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X