কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিএমএম কোর্ট কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) সহায়ক কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স-২০২৫ শেষ হয়েছে। এ উপলক্ষে সোমবার (০২ জুন) সিএমএম আদালতের সম্মেলন কক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়।

এতে সিএমএম কোর্ট ও জিআরও শাখার বিভিন্ন পর্যায়ের অন্তত ২৫০ জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তবিক বিভিন্ন বিষয়সহ আইনগত বিষয়ের হাতে কলমে শেখানো হয়।

সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ প্রশিক্ষণার্থী কর্মচারীরা এবং জি আর শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ।

সিএমএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন মাসব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ প্রদানের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি আশা করেন অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের স্বাভাবিক কার্যক্রম ও আদালতে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। যা জনগণকে ন্যায় বিচার প্রদানে সহায়তা করবে। ভবিষ্যতে সিএমএম আদালত আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X