কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মানসম্মত দক্ষতা উন্নয়নে জোর দিচ্ছে আইসিটি বিভাগ : ফয়েজ আহমদ

‘হার পাওয়ার’ প্রকল্পের জাতীয় পর্যায়ের কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
‘হার পাওয়ার’ প্রকল্পের জাতীয় পর্যায়ের কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এমন প্রশিক্ষণ কার্যক্রমে আইসিটি বিভাগ আর কোনোভাবেই যুক্ত হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও প্রযুক্তিসংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (২৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘হার পাওয়ার’ প্রকল্পের জাতীয় পর্যায়ের কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার’ প্রকল্প ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণের মান বৃদ্ধির জন্য লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার (এলএমএস) ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দেশের প্রতিটি উপজেলা এই উদ্যোগের আওতাভুক্ত করার বিষয়েও কাজ চলছে।

ফ্রিল্যান্সিং খাতে প্রশিক্ষণ প্রদানকারীদের ক্ষেত্রে কঠোর মানদণ্ড আরোপের কথা উল্লেখ করে ফয়েজ তৈয়্যব বলেন, শুধুমাত্র আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের বাস্তব অভিজ্ঞতা আছে এমন প্রশিক্ষকরাই প্রশিক্ষণ পরিচালনা করবেন। পাশাপাশি আগের প্রশিক্ষণপ্রাপ্তদের একটি বিস্তারিত ডাটাবেজ তৈরি করা হবে, যাতে ভবিষ্যৎ কার্যক্রমে সমন্বয় ও যাচাই সহজ হয়।

কর্মশালায় আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানান, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণের আধুনিকায়নের পাশাপাশি কর্মএলাকা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের ঝরে পড়ার হার কমাতে উপযুক্ত কৌশল নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রকল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, খাতভিত্তিক বিশেষজ্ঞ এবং বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাস্তবায়নাধীন ‘হার পাওয়ার প্রকল্প : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (১ম সংশোধিত)’ এর মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১১

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১২

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৩

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৪

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৫

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৬

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৭

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

২০
X