কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বেবিচক তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : চেয়ারম্যান

তথ্য অধিকারবিষয়ক কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
তথ্য অধিকারবিষয়ক কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, তথ্য অধিকার আইন-২০০৯ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক। বেবিচক তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক কার্যালয়ে তথ্য অধিকারবিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। সবার আগে দেশ। এই মনোভাবেই আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বর্তমানে সংবাদে অবাধ প্রবাহ রয়েছে। আর এ কারণে জবাবদিহি নিশ্চিত হচ্ছে। জবাবদিহি নিশ্চিতের ফলে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে।’

বেবিচক চেয়ারম্যান বলেন, সিলেট বিমানবন্দর থেকে কার্গো পরিবহন শুরু করেছি। অচিরেই চট্টগ্রাম বিমানবন্দর দিয়েও কার্গো পরিবহন শুরু হবে। এ ছাড়া জুন মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু করার লক্ষ্যে কাজ চলছে।

কর্মশালায় বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও এভিয়েশন সেক্টর নিয়ে কাজ করা সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, তথ্যপ্রাপ্তির পদ্ধতি এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ ধরনের কর্মশালা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X