কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বার্ন ইনিস্টিটিউটের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ পলাশ বিশ্বাস (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) ভোর সোয় ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, রোগী পলাশ বিশ্বাস গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১৭ মার্চ ষষ্ঠ তলায় এইচডিইউতে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে তিনি একাই জরুরি বাহির দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে মারা যান তিনি।

ডা. শাওন আরও বলেন, ওই ব্যক্তি গাজীপুরের টঙ্গী এলাকায় একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তার শ্বাসনালি দগ্ধ হয়েছিল। সেদিনই তাকে ঢাকায় এনে ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা দেখা দেয় তার। বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলতেন। আজ তার মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।

মৃত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামে। বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস। বর্তমানে গাজীপুর টঙ্গী এলাকায় থাকতেন এবং সেখানে একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। গত ৬ মার্চ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে তার শ্বাসনালি পুড়ে যায়। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত আড়াইটার দিকে পলাশকে বেডে দেখে বাইরে চলে আসেন তিনি। এরপর ভোরে নার্সরা অলোক বিশ্বাসকে জানান, তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার ভাই চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভিতরে পড়ে আছে। তখন সেখানে গিয়ে ভাই পলাশের মৃতদেহ দেখতে পান তিনি।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X