কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

গুলশানে গুলিতে ‘কানা সুমন’ নিহত

মরদেহের প্রতীকী ছবি।
মরদেহের প্রতীকী ছবি।

রাজধানীর গুলশান এলাকায় পুলিশ প্লাজার সামনে সুমন ওরফে কানা সুমন নামে (৩৩) এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সুমন ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান এক নম্বর এলালায় শুটিং ক্লাবের সামনে রাস্তার ওপর সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন ইউনিয়নের সালাইপুরে। তার বাবার নাম মাহফুজুর রহমান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর মহাখালী এলাকায় ভাড়া বাসায় থাকেনই

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমনকে গুলি করা দুর্বৃত্তের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল।

পুলিশ জানিয়েছে, আততায়ীকে গ্রেপ্তারে অভিযান চলছে। সুমনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, রাত ৯টার দিকে গুলির ঘটনা ঘটে। কারা কেন গুলি করেছে, কতজন ছিল তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা কিংবা গ্রেপ্তার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X