কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আরডিজেএ- এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরডিজেএ- এর ইফতার মাহফিল মঞ্চে অতিথিরা। সৌজন্য ছবি
আরডিজেএ- এর ইফতার মাহফিল মঞ্চে অতিথিরা। সৌজন্য ছবি

প্রতি বছরের ন্যায় চলতি বছরে ও পবিত্র মাহে রমজানের রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় ক্রাব মিলনায়তনে সংগঠনটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকাস্থ্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুর বিভাগের আটটি জেলার গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটির সভাপতি করেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা আরডিজেএ সভাপতি মর্তুজা হায়দার লিটন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।

ইফতার মাহফিলে আরডিজেএ সভাপতি মর্তুজা হায়দার লিটন বলেন, আরডিজেএ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে রংপুর বিভাগের আটটি জেলার ঢাকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে সংবাদ কর্মীদের স্বার্থ সুরক্ষায় সাংগঠনিকভাবে আরো বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আজমীর শহীদুল আহসান বলেন, রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গ কে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করতে হবে। সংবাদ কর্মীদের সুরক্ষায় কাজ করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন বলেন, ঢাকায় কর্মরত রংপুর বিভাগের প্রায় ৫০০ সংবাদ কর্মীদের সংগঠন আরডিজেএ। সংবাদ কর্মীদের সুরক্ষায় বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ নিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। উত্তরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের পরিবারের সুরক্ষায় কাজ করছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাকসুদার রহমান মাকসুদ, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরীসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X