কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
ডিএসসিসি

বঙ্গবন্ধু এভিনিউ শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে নামকরণ

বঙ্গবন্ধু এভিনিউ ও ইনসেটে শহীদ আবরার ফাহাদ। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু এভিনিউ ও ইনসেটে শহীদ আবরার ফাহাদ। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু এভিনিউ শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এটিসহ শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে থাকা ১৪ সড়ক, ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করেছে ডিএসসিসি।

সরকার কর্তৃক গঠিত ডিএসসিসির সড়ক, ভবন ও স্থাপনার নতুন নামকরণ উপকমিটির সুপারিশ ও স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান।

মঙ্গলবার (২৫ মার্চ) দক্ষিণ সিটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগান শিশু পার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক যাত্রাবাড়ী শিশু পার্ক নামে, মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটোরিয়াম নগরভবন অডিটোরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে, মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে, বঙ্গবন্ধু এভিনিউ শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে নামকরণ করা হয়।

বর্তমানে উল্লিখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কসমূহ পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X