কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বনানীতে বাস উল্টে আহত ৪২

বনানীতে সড়ক দুর্ঘটনার শিকার পরিস্থান পরিবহন। ছবি : সংগৃহীত
বনানীতে সড়ক দুর্ঘটনার শিকার পরিস্থান পরিবহন। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করা একটি যাত্রীবাহী বাস উল্টে ৪২ জন শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।

তিনি বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, এই ঘটনায় ৪২ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তবে ছয় জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। এতে করে ফাঁকা হতে শুরু করেছে যানজটের নগরী ঢাকা। শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই রাজধানী ছাড়তে ভিড় জমেছে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালগুলোতে।

বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, টার্মিনালগুলোর সামনে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, গরম, ভিড় আর যানজট উপেক্ষা করে নিজের স্বজনদের কাছে ঈদ উদযাপন করতে যাওয়ায় আনন্দিত তারা। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে ভিড় থাকলেও ট্রেনের সূচি ঠিক থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রীদের কোনো ভোগান্তি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১১

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১২

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৩

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৪

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৫

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৬

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৭

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৮

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৯

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

২০
X