কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশসেরা সেবা প্রদানকারী ক্লাবের স্বীকৃতি পেল 'লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯'

দেশসেরা সেবা প্রদানকারী ক্লাবের স্বীকৃতি পেয়েছে 'লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯। ছবি : কালবেলা
দেশসেরা সেবা প্রদানকারী ক্লাবের স্বীকৃতি পেয়েছে 'লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু সেবা সপ্তাহ’ শেষে দেশসেরা সেবা প্রদানকারী ক্লাবের স্বীকৃতি পেয়েছে 'লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯'।

গত শনিবার (১৯ আগস্ট) সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯-কে এ উপলক্ষে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।

এর আগে, সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ১২টি স্থানে ৫৮টি সেবা কার্যক্রমের মাধ্যমে মোট ৯৪ হাজার ৮৭০ জন মানুষকে সেবা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯। দেশব্যাপী ‘বৃক্ষরোপণ’ এবং ‘ডেঙ্গু সচেতনতামূলক কাজ’- এ দুই ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭ ৯৯।

সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও লায়ন্স ইন্টারন্যাশনালের সদ্য সাবেক আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন মোসলেম আলী খান, লায়ন ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন নিখিল চন্দ্র গুহ, লায়ন ইঞ্জিনিয়ার সামাদ মিয়া, লায়ন ইঞ্জিনিয়ার আকরাম উজ জামান, লায়ন জাহাঙ্গীর আলম জিতু, লায়ন মুনতাসির সানিয়াত, লায়ন সামসুদ্দিন পলাশ, লায়ন জাবের সিরাজীসহ জেলার জ্যেষ্ঠ লায়ন এবং লিও সদস্যরা। লায়ন অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সমাপনী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার ২য় ভাইস গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১০

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১১

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১২

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৩

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৪

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৫

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৬

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৭

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৮

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৯

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

২০
X