কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৩:৪০ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চাকরির পরীক্ষা দিতে গিয়ে ভবন থেকে লাফ দিলেন যুবক

খিলগাঁও থানা। পুরোনো ছবি
খিলগাঁও থানা। পুরোনো ছবি

চাকরির পরীক্ষা দিতে গিয়ে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারেক মাহমুদ জুয়েল নামে এক পরীক্ষার্থী। পুলিশের ধারণা, পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

শনিবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলা থেকে লাফ দেন তিনি। জুয়েলের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, যুবককে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে তার বড় ধরনের কোনো ইনজুরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসআই বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একেবারে শেষের দিকে হওয়ায় এবং পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা থেকে সে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মীর নাসির উদ্দিন জানান, স্কুলটিতে বস্ত্র অধিদপ্তরের একটি পদের চাকরির পরীক্ষা ছিল। সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। সকাল ১০টা ৫০ মিনিটে কক্ষ থেকে বের হয়ে তিনি তৃতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X