কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এর আগে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিকেল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডিএমটিসিএল গণমাধ্যমকে জানায়, ৬টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে বিকাল ৫টার দিকে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো লাইনে থাকা ট্রেনগুলো আটকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এমআরটি লাইন-৬ এর মেট্রোরেল সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকাল সোয়া ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। বিজয় সরণিতে মূল লাইনেই সমস্যা হয়েছে, যা দিয়ে ট্রেন চালানো হয়।

এর ফলে বিভিন্ন স্টেশনের কাউন্টারে নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারেননি। এ ছাড়া সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X