কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ী থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার 

যাত্রাবাড়ী থানা। ছবি : সংগৃহীত
যাত্রাবাড়ী থানা। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার কনস্টেবল হুমায়ুন কবিরের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিএমপির একটি সেকশনে ড্রাইভার পদে কর্মরত ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ বটতলা এলাকার বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হুমায়ূন যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ বটতলা এলাকায় পরিবারসহ থাকতেন।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, কনস্টেবল হুমায়ুন কবিরের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তিনি কনস্টেবল হিসেবে চাকরির পাশাপাশি বিকাশের এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি। প্রতিদিন ডিউটি শেষ করে বাসায় ফিরে বাসার সামনেই থাকা দোকানে একবার ঢুঁ মারতেন হুমায়ূন। প্রতিদিনের মতো রোববার (২৭ এপ্রিল) রাতেও নিজ দোকানে উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। কিন্তু রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা মনে করেছিলেন তিনি দোকানেই হয়তো কোনো কাজে আছেন। কিন্তু পরদিন সকালে বাসার সামনে তার মরদেহ পাওয়া যায়।

ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি আকরামুল হাসান কালবেলাকে বলেন, কনস্টেবল হুমায়ুন বটতলা এলাকায় সপরিবারে বসবাস করে আসছিলেন। বাসায় তার স্ত্রী এবং এক ছেলে-মেয়ে ছিল। তার স্ত্রীর একটি পরকীয়া সম্পর্ক ছিল। এটা নিয়ে পারিবারিকভাবে ঝামেলা হওয়ার পর মিটমাট হয়েছিল। এছাড়াও যেহেতু হুমায়ূনের বিকাশের দোকান ছিল, গভীর রাতে কোন ছিনতাইকারীর কবলে পড়েছিলেন কি না সেই বিষয়টিকেও মাথায় নিয়ে কাজ চলছে। আপাতত তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X