কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসিকে ৫ কাঠা জমি দিল উলুদার হাউজিং সোসাইটি

৫২নং ওয়ার্ডের খেলার মাঠে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজসহ অন্যরা। ছবি : কালবেলা
৫২নং ওয়ার্ডের খেলার মাঠে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজসহ অন্যরা। ছবি : কালবেলা

শিশুদের খেলার মাঠের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) ৫ কাঠা জমি দিয়েছে উলুদার হাউজিং সোসাইটি। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের অনুরোধের প্রেক্ষিতে উলুদার হাউজিং সোসাইটি ৫২ নং ওয়ার্ডের খেলার মাঠের জন্য ৫ কাঠার এ জমিটি প্রদান করেন।

রোববার (১১ মে) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববি জানান, অতিদ্রুত সময়ের মধ্যে খেলার মাঠের জন্য এই জমি দলিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে হাউজিং সোসাইটি।

তিনি জানান, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অঞ্চল ৭ এর ৫২ নং ওয়ার্ড পরিদর্শনকালে দেখেন ওই এলাকায় শিশুদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। পরে এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং একটি খেলার মাঠের জায়গা নির্ধারণের অনুরোধ জানান। এরই প্রেক্ষিতে এই জমিটি প্রদান করা হয়।

ইতোমধ্যে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় ডিএনসিসির পরিছন্নতা কর্মীরা মাঠটি পরিষ্কার করেছে এবং স্থানীদের শিশু-কিশোরদের জন্য মাঠটি উন্মুক্ত করা হয়েছে।

এসময় ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী, উলুদার হাউজিং সোসাইটি প্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X