কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:০৩ এএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি নিয়ে আজও রাজধানীবাসীর জন্য সুসংবাদ 

রাজধানীতে বৃষ্টি। পুরোনো ছবি
রাজধানীতে বৃষ্টি। পুরোনো ছবি

ঢাকায় গত কয়েকদিন গরম ছিল অসহনীয়। তবে রোববার (১১ মে) বিকেলের পর স্বস্তির বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। রাতও আরামেই কাটিয়েছে ঢাকার মানুষ। আজও রাজধানীবাসীকে বৃষ্টির সুখবর দিয়েছেন আবহাওয়াবিদরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরসহ আশপাশের জেলাগুলোতে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

মোস্তফা কামাল পলাশ লেখেন, সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের জেলাগুলোতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা জেলার উত্তর দিকের উপজেলাগুলোতে। অর্থাৎ, সাভার, ধামরাই, মিরপুর, উত্তরা, গুলশান ইত্যাদি।

তিনি আরও লেখেন, গাজীপুর ও নরসিংদী জেলাতেও তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, সোমবার (১২ মে) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X