কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দার (মাঝে)। ছবি : কালবেলা
সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দার (মাঝে)। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার কামাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার (১৫ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কামাল সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটি সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত করছে।

তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কামালের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১২

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৩

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৪

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৫

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৬

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৭

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৮

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৯

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

২০
X