কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

স্লোগান, মিছিলে নগরভবনের সামনে ইশরাকের অনুসারীরা

নগরভবনের সামনে ইশরাক হোসেনের অনুসারীরা। ছবি : কালবেলা
নগরভবনের সামনে ইশরাক হোসেনের অনুসারীরা। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগেই। সেই লক্ষ্যে ঢাকাবাসীর ব্যানারে নগরভবনের সামনে স্লোগান, মিছিল নিয়ে জড়ো হয়েছেন ইশরাকের অনুসারীরা।

শনিবার (১৭মে) সকাল থেকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনের সামনে জড়ো হন তারা।

এর আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে।

এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছিলেন বিক্ষোভকারীরা। ওই দিনই অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার একই কর্মসূচি পালন করবে ঘোষণা দিয়েছিল বিক্ষোভকারীরা।

সেই লক্ষ্যে তারা আজ সকাল থেকে নগরভবনের সামনে জড়ো হন। ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান নিয়ে ইশরাককের শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন। এসময় তাদের শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X