ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০১:৫১ এএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থীদের চোর অপবাদ দিয়ে বেধড়ক মারধর, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনী মার্কেটে মব সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হন। এর মধ্যে দুই জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত চারজনের মধ্যে দুই শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. শাহেদুল ইসলাম ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াজুর রহমান।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, এ ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মিলন ও অন্য একজনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাপড়ের দর নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে গ্রেপ্তার মিলনের তর্ক লাগে। তর্কের এক পর্যায়ে মিলন বলেন, এরা চোর, ধর। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। পরিচয় জানার পরে মিলন তাদের ওপর আরও ক্ষিপ্ত হয়। পরে ওই দোকানের অন্য কর্মচারীদের তাদের উপর আক্রমণ করতে বলেন। এভাবে দোকানের সবাই মিলে ওই শিক্ষার্থীদের ব্যাপক মারপিট করে। এতে আয়াজ ও শাহেদুল গুরুতর আহত হয়।

এ ঘটনার পরপরই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

রাত একটায় নিউমার্কেট থানায় যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, সহকারী প্রক্টর অধ্যাপক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ শতাধিক শিক্ষার্থী।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X