বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের আস্তানার সন্ধান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ইনসেটে উদ্ধার করা বাংলা মদ। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ইনসেটে উদ্ধার করা বাংলা মদ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকবিরোধী অভিযানে বাংলা মদের আস্তানার সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এ ঘটনায় নারীসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে প্রক্টরিয়াল বডি, শিক্ষক ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—সুমন চাকমা ও তার স্ত্রী পরিচয়ে এক নারী। অভিযানে প্রায় ৪০ লিটার বাংলা মদ জব্দ করেছে প্রক্টরিয়াল বডি।

অভিযান সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ পাশে পাহাড়ঘেঁষা লিজ নেওয়া জমিতে একটি ছোট ঘর ছিল। সেখানে সুমন চাকমা নামে একজন মদ তৈরি করতেন। খবর পেয়ে সোমবার প্রক্টরিয়াল টিম তাকে বাংলা মদসহ আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

এছাড়াও জিজ্ঞাসাবাদে সুমন বন্য শূকর, হরিণসহ বিভিন্ন প্রাণী শিকারের কথাও স্বীকার করেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন তার ফেসবুক পোস্টে লেখেন, মাদকদ্রব্য আইন, বন্যপ্রাণী হত্যা, অসামাজিক কার্যকলাপে অভিযোগে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে চালান দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া জমিতে অবৈধভাবে এই ব্যবসা করায় লিজ বাতিল হবে, লিজ নেওয়া বিশ্ববিদ্যালয়ের জমি থেকে অনুমতিহীন গাছ কাটার অপরাধে অর্থদণ্ড করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X