কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্ষার দ্বিতীয় দিনে ঢাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি এলেও শিগগিরই পরিস্থিতি উন্নতির আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকের ভারি বৃষ্টিতে তাপমাত্রার পারদ নিচে নামলেও আরও কিছুদিন অস্বস্তিকর গরম সহ্য করতে হবে ঢাকাবাসীকে। এমনটাই জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস।

শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বিভাগে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম অনুভূত হয়েছে এর চেয়ে অনেক বেশি। দিন-রাতে এমন অস্বস্তিকর গরমের মধ্যে শুক্রবার সন্ধ্যায় আকাশ ছেয়ে যায় কালো মেঘে; কিছুবাদেই শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে ছিল থেকে থেকে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রপাত।

এদিন সন্ধ্যা ৭টা থেকে ঘণ্টাখানেকের মধ্যে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকায়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয়। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আবার অনেক এলাকায় তাপপ্রবাহ বয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। সিলেটে ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে তিন দিন ধরে। তবে বৃষ্টি হলেও ঢাকাসহ কিছু এলাকায় সহসা গরম কমছে না।

একদিকে বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহের মধ্যে শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগ, রাজশাহীর অনেক এলাকা, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ কালাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১০

স্বর্ণের আজকের বাজারদর

১১

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১২

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৩

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৫

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৬

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৭

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৮

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৯

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

২০
X