কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকায় ‘শহীদ আনাস সড়ক’ ও ‘জুনায়েদ চত্বরের’ নামফলক উন্মোচন  

নামফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যকালে আসিফ মাহমুদ। ছবি : কালবেলা
নামফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যকালে আসিফ মাহমুদ। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন গত বছরের ৫ আগস্ট সকালে চানখাঁরপুলে শহীদ হন মেহেদী হাসান জুনায়েদ ও শাহারিয়ার খান আনাস। তাদের নামে ‘শহীদ জুনায়েদ চত্বর’ এবং ‘শহীদ শাহারিয়ার খান আনাস সড়ক’-এর নামফলক উন্মোচন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (০৭ জুলাই) গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ সংলগ্ন এলাকায় এই দুই শহীদের নামে চত্বর ও সড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ৫ আগষ্ট সকালের দুর্বিষহ স্মৃতি স্মরণ করে উপদেষ্টা বলেন, চানখাঁরপুলে যে স্থানে আনাস এবং জুনায়েদ শহীদ হয়, আমি তার পাশেই ছিলাম। আমরা সবাই পুলিশ, এপিবিএনের ব্যারিকেড ভেঙে শহীদ মিনারের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হই। কিন্তু গুলিতে জুনায়েদ-আনাসসহ আরও অনেকে শহীদ হয়। আমরা এই শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না।

উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করতে আর যেন কাউকে জীবন দিতে না হয়। জনগণের ট্যাক্সের টাকায় যে নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে, তাদের গুলিতে যেন কাউকে শহীদ হতে না হয় এজন্য বিচার ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শহীদ আনাসের মা এবং শহীদ জুনায়েদের বাবা বক্তব্য দেন। তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি করেন। এছাড়াও সকল শহীদদের কবর সংরক্ষণ এবং স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের চার্জশিট আগামী ১৪ জুলাই গঠন করা হবে এবং ৫ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে যেন আগামী এক শতাব্দী আমাদের সন্তানদের গায়ে কেউ হাত তোলার সাহস না পায়।

নামফলক উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে দোয়া ও একটি কৃষ্ণচূড়া বৃক্ষ রোপণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

১৪ বছরের কিশোর মেহেদী হাসান জুনায়েদ ছাত্রদের পানি খাওয়াতে তার মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে এসেছিলেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। চাঁনখারপুলে মিছিলরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আরেক শহীদ শাহারিয়ার খান আনাস আদর্শ একাডেমি গেন্ডারিয়ার ১০ম শ্রেণির ছাত্র। আনাস মায়ের উদ্দেশ্য চিঠি লিখে বীরের মতো মৃত্যুকে আলিঙ্গন করতে নেমে এসেছিলেন চানখাঁরপুলের রাজপথে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১০

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১১

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৩

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৫

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৬

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৭

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৯

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

২০
X