কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির উত্তরা জোনের সবার ছুটি বাতিল

ডিএনসিসির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ডিএনসিসির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-১ (উত্তরা)-এর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ অন্যান্য বিভাগ এ সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সে সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-১ (উত্তরা)-এর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে, বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক মরদেহের শান্তি কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তখন স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত সেখানে ছুটে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X