মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার শুরু

উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার শুরু

উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২৬ সেশনের সম্ভাব্য শিক্ষার্থীদের জন্য এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ফেয়ারের লক্ষ্য সম্ভাব্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, একাডেমিক সুবিধা এবং বিভিন্ন অনুষদের শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া। মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থা। সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় মেলা প্রাঙ্গণে।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। সম্ভাব্য শিক্ষার্থীরা এখানে এসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তারা আমাদের ক্যাম্পাস, পরিবেশ, সংস্কৃতি ও একাডেমিক কার্যক্রম সরাসরি দেখতে পারবেন। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের এই আয়োজন উপভোগের আহ্বান জানাই।’

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ মেলায় প্রতিটি বিভাগের আলাদা স্টল রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা সম্ভাব্য শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণা সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি ও সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X