কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডাস্টার ছুড়ে ছাত্রের মাথা ফাটানো সেই শিক্ষককে চূড়ান্ত অব্যাহতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষ ডাস্টারের আঘাতে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাফিউর রহমান আহাদের মাথা ফেটে যাওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে চূড়ান্তভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফরিদুর রহমানের সই করা এক চিঠিতে শিক্ষক রফিকুল ইসলামকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, রোববার (৯ নভেম্বর) শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে তিনি পেশাগত অসদাচরণ ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা তার নিয়োগপত্রের শর্তের পরিপন্থি।

জানা গেছে, রোববার সকালে ক্লাস চলাকালীন পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলামের ছোড়া ডাস্টারের আঘাতে আহাদ গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে সহপাঠীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে নামলে কলেজ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, শিক্ষার্থীদের ওপর শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং শিক্ষককে বরখাস্ত করা সঠিক পদক্ষেপ। প্রয়োজনে বোর্ড থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X