কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বামাসপের সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন

সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিস্থ ডব্লিওভিএ মিলনায়তনে দেশের বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত প্রথম মানবাধিকার নেটওয়ার্ক বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ)-এর সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বামাসপ সভাপতি বি কে অধিকারী এবং সঞ্চালনায় ছিলেন পরিচালক অ্যাডভোকেট মুহাম্মদ সামছুদ্দিন। সারা বাংলাদেশ থেকে আগত বামাসপ সদস্য প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিডার প্রতিষ্ঠাতা মাহবুবুল হক ও বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামাল, আইএসডি বাংলাদেশ চট্টগ্রামের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, এসেড ময়মনসিংহের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ ইফসুফ লিটন, এসডাপ-ঝিনাইদাহের নির্বাহী পরিচালক মিজানুর রহমান স্কাস, ঢাকার নির্বাহী পরিচালক জেসমিন প্রেমা, বিইউকে বরিশালের পরিচালক কাজী সামছুল আলম, ঝালকাঠির প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক ফয়সল রহমান প্রমুখ।

নির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন বিশিষ্ট সাংবাদিক সালিম সামাদ। প্রধান নির্বাচন কমিশনার সালিম সামাদ ২০২৫-২০২৭ সালরে জন্য নির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন। তারা হলেন- সভাপতি বাবুল অধিকারী (জি ইউ এস,পঞ্চগড়), সহসভাপতি মিজানুর রহমান (এএসডাপ, ঝিনাইদহ), সহসভাপতি মাহাবুবুল হক (ভিডা, ঢাকা), সহসভাপতি খায়রজ্জামান কামাল (বিএমএসএফ, ঢাকা), সহসভাপতি শেখ মোহাম্মাদ ইউসুফ লিটন (এসেড, ময়মনসিংহ) ও সহসভাপতি জেসমিন প্রেমা (স্কাস, ঢাকা), কোষাধ্যক্ষ ড. আসমা বানু (এসএসইউএস) ঢাকা, এছাড়া নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন - সমিতা বেগম মিরা (আরডব্লিউডিও,সিলেট), মো. ওসমান গণি (এইচআরএলএস) ঢাকা, জসিম উদ্দিন জাহাঙ্গির (ওসা, নরসিংদী), আব্দুল হাই (আপুস, জামালপুর), জসিম উদ্দিন চাষী (এসএমইউকে, কুমিল্লা), আশেক ই এলাহি (প্রত্যাশা, সাতক্ষীরা), আবুল কাসেম (হেল্প কক্সবাজার), কাজি সামছুল আলম (বিইউকে, বরিশাল)।

সভা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ লাভের জন্য সর্বশক্তিমান আল্লাপাকের দরবারে প্রার্থনা করা হয় । চিকিৎসায় কোনোরূপ ত্রুটি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X