কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় কর্মরত নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি গ্যালমান, সা. সম্পাদক রুবেল

নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি গ্যালমান, সাধারণ সম্পাদক রুবেল। ছবি : কালবেলা
নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি গ্যালমান, সাধারণ সম্পাদক রুবেল। ছবি : কালবেলা

‎ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল।

শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর রমনা পার্কের ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে সংগঠনের এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মনির হোসেন লিটন।

দুই বছর মেয়াদি নতুন এই আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক বিটিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার মিয়া হোসেন, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরিন গীতি, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি হাসান মোল্লা। ‎এই কমিটি শিগগিরই নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানান মনির হোসেন লিটন। এ সময় নতুন এই কমিটির উপদেষ্টাদের নামও ঘোষণা করেন তিনি। কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন- শাহজাহান সরদার, স্বপন কুমার সাহা, কার্তিক চ্যাটার্জি, ড. আব্দুল হাই সিদ্দিক, শাহেদ চৌধুরী, মনির হোসেন লিটন, আমিনুল ইসলাম শাহীন ও মনিরুল ইসলাম।

এর আগে বেলা ১১টায় ফল সহযোগে শ্রাবণ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাইদা নাইম জাহান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব (যুগ্মসচিব) নজরুল ইসলাম সরকার, রাজউকের পরিচালক মনিরুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মো. নাসের রিকাবদারসহ নরসিংদীর বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। ‎ ‎পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে নব্বইয়ের দশকে সংগঠনটি যাত্রা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X