খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এমইউজে খুলনার নতুন সভাপতি রাশিদুল, সাধারণ সম্পাদক রানা

এমইউজে খুলনার নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা
এমইউজে খুলনার নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) ইউনিয়নের (২০২৬-২৭) দ্বি-বার্ষিক নির্বাচনের শিডিউল অনুযায়ী নির্বাচনের দিন ৭টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় উপর্যুক্ত ৭ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এছাড়া সহসভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, দীর্ঘ ১৫ বছর পর আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিবেশে এ ফলাফল ঘোষণা করতে পেরেছি। যারা সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বে এসেছেন তারা এই ইউনিয়নকে গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় এমইউজে খুলনা পূর্বের ন্যায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি। আমরা নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নবনির্বাচিতরা চলমান ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষাসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরও বলিষ্ঠ ও বেগবান করবে।

ফলাফল অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফাইন্যানশিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জিএম রফিকুল ইসলাম। অপর দুজন সদস্য হলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১০

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১১

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১২

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৫

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৬

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৭

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৮

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৯

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

২০
X