কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে মহাখালীতে সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে। ছবি : সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে। ছবি : সংগৃহীত

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রদলের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

বক্তব্যে ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। আমাদের প্রয়োজন শুধু কিছু নিয়মিত সতর্কতা ও পরিচ্ছন্নতা চর্চা। জমে থাকা পানি সরিয়ে ফেলা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ঘুমের সময় মশারি ব্যবহারের মাধ্যমে আমরা সহজেই এই রোগ প্রতিরোধ করতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন। তিনি বলেন, প্রতিটি পরিবারকে নিজ নিজ ঘর থেকেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। জনসচেতনতার মাধ্যমে এই রোগের বিস্তার রোধ সম্ভব।

কর্মসূচির আয়োজন করেন বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বেসরকারি মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও সক্রিয় ছাত্রদল নেতাকর্মীরা।

উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন ফাহাদ মোল্লা, তাজকীন, সালাউদ্দিন বাদল, সাকিব, তাহসীন চৌধুরী, নুশীন চৌধুরী, আশরাফ হোসেন, আশীকুর রহমান, মোবাশ্বের অয়ন, আবদুল্লাহ আল হাসানাত, মো. রানা, ইসমাম এবং অন্যান্য সংগঠক ও স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে সচিত্র লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে সরাসরি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X