বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১:৩১ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

দুই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

দুই দাবি আদায়ে ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি করতে গেলে পুলিশি বাধার মুখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম এই কর্মসূচি ঘোষণা করেন।

আব্দুর রহিম জানান, রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা ১০ দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন; কিন্তু সরকার কোনো সমাধান করছেন না। অবিলম্বে দাবি না মানলে আগামী ২৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব থেকে কলমিলতা বাজার অভিমুখে পদযাত্রা এবং ২৮ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, গত ৯ আগস্ট থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১১ আগস্ট) সচিবালয়ের গেটে প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। আজ (সোমবার) শাহবাগেও অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে যত বাধাই দেওয়া হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

এ ছাড়া দ্রুত দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন আব্দুর রহিম।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ বস্তিবাসী উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচি থেকে শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী।

কালবেলা/এমএইচ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X