কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

পান্থপথে নির্মাণাধীন ভবনের ধসে পড়া দেয়াল। ছবি : কালবেলা
পান্থপথে নির্মাণাধীন ভবনের ধসে পড়া দেয়াল। ছবি : কালবেলা

রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় দুজন আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে স্কয়ার হাসপাতালের পাশে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল হোসেন (৬৫)। তিনি ওই ভবনটির কেয়ারটেকার ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। আহতদের একজনের নাম সাওদা সিদ্দিক মেহা (২৪)। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তিনি।

আহত শিক্ষার্থী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালবেলাকে জানান, হেলমেট পরা ছিল আমার। হঠাৎ দেয়াল ভেঙে পড়ে। কংক্রিটের আঘাতে হেলমেট চৌচির হয়ে গেছে। মাথায় আঘাত লাগেনি। আল্লাহ হেলমেটের উসিলায় বাঁচিয়ে দিলেন। ঘাড় ও পিঠে আঘাত লেগেছে।

শেরেবাংলা নগর থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত দুজনসহ নিহত আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, ভবনটির সামনের পুরো দেয়াল ভেঙে পড়ে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের প্রায় অর্ধেক অংশ ঢেকে যায়। পরে পুলিশ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে ভবনটি নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X