কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ একটি গার্মেন্টস কারখানা বন্ধ করার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন

শনিবার (২৩ আগস্ট) সকালে তিব্বত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে নাবিস্কো পয়েন্ট ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামে ওই গার্মেন্টস কারখানা কোনো আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তায় অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, গার্মেন্টস বন্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে বা কারখানাটি পুনরায় চালু করতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ থাকায় ডাইভারশন হিসেবে বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রস্তাবিত ডাইভারশন ১. উত্তরা থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। ২. আমতলী হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা দিয়ে তেজগাঁও যাওয়া যাবে। ৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন। ৪. মহাখালী থেকে বনানী ও গুলশান হয়ে উত্তরা যাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X