রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী

হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত
হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

রাজধানীর আজিমপুরের দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান।

তিনি বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালানো জন্য প্রস্তুতি নিচ্ছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। ‌তবে এর বেশি তথ্য অভিযান সম্পর্কে আমাদের কাছে নেই।

অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। এছড়া গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X