কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ১০ ঘণ্টা পার হলেও স্বাভাবিক হয়নি। উল্টো নারায়ণগঞ্জ অংশে আরও অবনতি ঘটেছে।

বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম অভিমুখী লেনের গাড়ির জট পেছন থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঠেকেছে। আর সানারপাড় অংশে বিভিন্ন যানবাহন পুরোপুরি স্থবির।

এ সময় গাড়ির ইঞ্জিন বন্ধ করে চালকদের অপেক্ষা করতে দেখা যায়। অসহ্য হয়ে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে বিকল্প সড়কের সন্ধান করতেও দেখা গেছে।

রামগঞ্জগামী হিমালয় এক্সপ্রেসের ষাটোর্ধ্ব বয়সী যাত্রী মো. সালেহ বলেন, নোয়াখালী যাব। মনে হচ্ছে অনেক রাত হয়ে যাবে। বাসেই বসে থাকতে হবে, শরীর খারাপ।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি গাড়ি চলাচল করায় যানজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের গতি কমে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন চলাচল শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানিয়েছেন, সোনারগাঁয়ের দড়িকান্দিসহ দুটি স্থানে গাড়ি বিকল হওয়ায় যানজট ছড়িয়ে পড়ে। এই যানজট মূলত সাইনবোর্ড থেকে টোলপ্লাজা পর্যন্ত বিস্তৃত ছিল। ভোরে সামান্য যানজট থাকলেও সকাল ১০টার দিকে এটি তীব্র হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X