কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি

রাজধানীর পূর্ব রামপুরার কমিশনার গলি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—আমিনুল ইসলাম (২৮), মো. রাজন (২২) ও মো. আশরাফুল ইসলাম (৩০)।

রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়ে। এখন তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নিয়ে আসা রিফাত বলেন, আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রি। ভোরের দিকে রিকশায় যাওয়ার সময় পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলি এলাকায় ৬-৭ ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মালামাল দিতে না চাইলে আমিনুলের ডান হাতে ছুরিকাঘাত করে ৭৫০০ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। রাজনের বাম কাঁধে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায়। আশরাফুলের বাম কাঁধে ছুরিকাঘাত করে ১১ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

তিনি বলেন, আহত আমিনুলে বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। রাজনের বাড়ি বরিশাল জেলা গৌরনদী থানায়। আশরাফুলের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে, সবাই পূর্ব রামপুরার জামতলা হারুনের ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের হাতে ও কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X