কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর আসে যে জেনেভা ক্যাম্পে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

তিনি আরও জানান, সেখানে গিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনায় একজন আহত হয়েছেন, তবে শুরুতে তার বিস্তারিত তথ্য কেউ দিতে পারেনি।

নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, জাহিদ কল্যাণপুরের মিজান টাওয়ারে তার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। বুধবার দিবাগত রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হয়ে সামনে এগিয়ে গেলে একটি ককটেল এসে তার মাথায় লাগে, এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহিদকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১২

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৩

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৪

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৫

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৬

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৭

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৮

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

২০
X