কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার’ উদ্বোধন, মিলবে ন্যায্যমূল্যে পণ্য 

জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি আনতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার’ নামে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জনতার বাজার-২ উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

এসময় তিনি বলেন, ঢাকা শহরে এই ধরনের বাজার করা চ্যালেঞ্জিং। দেশে যে স্থানে পণ্যের দাম কম থাকবে সেখান থেকে পণ্য এনে জনতার বাজারে কম দামে বিক্রির উদ্যোগ নিয়েছি। এখন আলাদা কোনো দোকান হবে না। আগামীকাল শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। বাজারের দামের চেয়ে উল্লেখযোগ্য কম দামে বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, এখানে কোনো পাইকারি বিক্রি হবে না, খুচরা বিক্রি করা হবে। ভোক্তা নিদিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। ঢাকা শহরে ৬/৭টি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার (উপপরিচালক) মুহাম্মদ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ)শামীম হুসাইন, ড. শাফায়েত আহমেদ সিদ্দিকি, লালবাগ জোনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল হক,কামরাঙ্গীরচর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম রোধ এবং ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রয়ের জন্য এই বাজারের যাত্রা। এর আগে মোহাম্মদপুর উদ্বোধন করা হয়েছে, আজকে কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার-২’ নামে আরেকটি বাজার চালু করা হলো। দুই বাজারে চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ, শাক-সবজি, মাছ ও মাংস বিক্রি করা হবে। পাশাপাশি মজুত ব্যবস্থাপনা ও রিয়েল টাইম মূল্যের তথ্য প্রদর্শনের জন্য একটি আধুনিক সফটওয়্যার চালু করা হবে।

তারা আরও জানান, বাজার দুটিতে ভালো সাড়া পাওয়া গেলে ঢাকার বাড্ডার বড় বেরাইদ বাজার, গুলশানের ঢেলনা মসজিদ মাঠ এবং ডেমরার সারুলিয়া বাজার এলাকাতেও এ ধরনের বাজার চালু করা হবে। এই বাজারে পাইকারি ভিত্তিতে কোনো পণ্য বিক্রয় করা হবে না। সাধারণ ক্রেতারা দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১১

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১২

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৩

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৪

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৫

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১৬

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১৭

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৮

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৯

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

২০
X