কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেপ্তার

বরিকুল ইসলাম বাঁধন। ছবি : সংগৃহীত
বরিকুল ইসলাম বাঁধন। ছবি : সংগৃহীত

ঝটিকা মিছিলের কার্যক্রম প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিটিটিসি) একটি দল।

পুলিশ জানায়, বরিকুল ইসলাম বাঁধন রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে শিবির নেতা ও আরবি বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের ঘটনায় বাঁধনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।

এ ছাড়া ২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর এসএম হল সংসদের প্রার্থী মো. ফরিদ হাসানকে মারধরের অভিযোগও রয়েছে রাসেলের অনুসারীদের বিরুদ্ধে।

পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বাঁধনকে জিজ্ঞাসাবাদে রাজধানীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ঝটিকা মিছিলের পেছনের সংগঠন ও অর্থায়নকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X