কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

রমনা মডেল থানার একটি গাড়িতে আগুন লেগেছে। ছবি : সংগৃহীত
রমনা মডেল থানার একটি গাড়িতে আগুন লেগেছে। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা থানার সামনে রমনা পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই।

গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনার ওসি।

এর আগে আজ সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থা ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে না পেলেও পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X