কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘হলুদ সাংবাদিকতা’ নিয়ে গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মশালা

‘হলুদ সাংবাদিকতা’ নিয়ে গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মশালা। ছবি : কালবেলা
‘হলুদ সাংবাদিকতা’ নিয়ে গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মশালা। ছবি : কালবেলা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ‘হলুদ সাংবাদিকতা এবং সাংবাদিকদের নীতি-নৈতিকতার চর্চা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর দারুসসালামে ইনস্টিটিউটের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনার সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৭০ জন প্রতিনিধি উপস্থিতি ছিলেন। উপস্থিত ছিলেন পিআইবি (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ) জার্নালিজম এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রুহি সামসাদ আরা ও সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্র নাথ সরকার।

কর্মশালায় ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা বাংলাদেশের প্রেক্ষাপটে হলুদ সাংবাদিকতার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং সবকিছুর ওপরে সাংবাদিকদের নৈতিক দায়বদ্ধতা সমুন্নত রাখার ওপর গুরুত্বরোপ করেন।

ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজের সঞ্চালনায় প্রধান আলোচক মনজুরুল আহসান বুলবুল হলুদ সাংবাদিকতার স্বরূপ এবং সাংবাদিকদের নীতি-নৈতিকতার চর্চা ও হলুদ সাংবাদিকতার সংবেদনশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অন্যদের মধ্যে আলোচনা করেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক। কর্মশালাটির পরিচালক ছিলেন ইনস্টিটিউটের উপপরিচালক (টিভি অনুষ্ঠান প্রশিক্ষণ) সুমনা পারভীন এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ) সাইফুন্নাহার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X