ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজের মধ্যকার শান্তিচুক্তির এক মাস যেতে না যেতেই আইডিয়াল কলেজের শিক্ষার্থী কর্তৃক ভাঙচুরের শিকার হয়েছে ঢাকা কলেজের দুটি বাস।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর করা হয়। হামলার সময় শিক্ষার্থী ও ‘শঙ্খনীল’ বাসের ইমন নামে এক বাস চালক আহত হয়েছেন।

আহত হওয়া বাসচালক ইমন বলেন, ‘সায়েন্সল্যাব এলাকার ইউসুফ আলীর গলির সেখান থেকে আইডিয়ালের শিক্ষার্থীরা যে যেভাবে পারছে লাঠি সোটা এবং ইট দিয়ে আক্রমণ চালাচ্ছে। গাড়ি সে সময় রানিং অবস্থায় ছিল। তারা বৃষ্টির মতো ইট পাটকেল ছুড়ে দিচ্ছে। পরে গাড়ির গ্লাস ভেঙ্গে আমার মাথার ওপরে এসে পড়েছে। মাথায় অনেক আঘাত পেয়েছি। বর্তমানে আমি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছি। এ হামলায় ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।’

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মেহরাব বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের দুটি বাসের ওপর হামলা করে। এতে কয়েকজন শিক্ষার্থী কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের যে দুটি বাস ভেঙেছে বর্তমানে বাসগুলো থানায় রয়েছে। ড্রাইভার ও কলেজের পক্ষ থেকে দুইটি বা একটি মামলা হবে। কলেজ প্রশাসন হিসেবে আইনি ব্যবস্থা সেটি আমরা নেব। ছাত্রদের মধ্যে যারা আহত হয়েছে লাগলে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা নেব। এই মাসে আর বাস ছাত্রদের আনতে যাবে না। শিক্ষার্থীরা আহত হোক আমরা এটা আমরা চাই না।’

এর আগে চলতি বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সেখানে উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে বন্ধুত্বের প্রতীকী অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু এক মাস না যেতেই সে চুক্তি ভঙ্গ করে আবারও সহিংসতায় জড়িয়ে পড়ল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X