কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে পথশিশুদের মরদেহগুলো সন্ধ্যা সাতটার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে থানার এস আই সুনীল চন্দ্রধর। তিনি জানান, সংবাদ পেয়ে সকাল সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নম্বর পিলারের কাছে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই তিন পথ শিশুর মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অসতর্কভাবে ওই পথশিশুরা রেললাইন ধরে হাঁটার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ৪৭ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাতনামা ওই পথ শিশুদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য আজ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু প্রাথমিকভাবে আমরা ওই শিশুদের নাম পরিচয় জানতে পারিনি তাই প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X