কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ইঞ্জিনিয়ারকে জরিমানা

অভিযানে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত
অভিযানে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড কর্তৃক নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবন নির্মাণে সংশ্লিষ্ট সাইট ইঞ্জিনিয়ার জিল্লুর রহমানকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ধানমন্ডি এলাকার ১৬ নম্বর রোডে কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেডের নির্মাণাধীন এ ভবনে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এ জরিমানা করেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মোট ৪০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কনকর্ড নির্মাণাধীন ভবন ছাড়াও সাত মসজিদ রোডের ৭৩৫ নম্বর হোল্ডিংয়ের কে বি স্কয়ার এবং ৭৫১ নম্বর হোল্ডিংয়ের তাজলিলি ভবনে মশার লার্ভা পাওয়ায় যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ ২ নম্বর ওয়ার্ডের গোড়ান, উত্তর গোড়ান, বনশ্রী ও সিপাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ২৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। তবে অভিযানে কোনো ভবন ও স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়নি।

এ ছাড়াও করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে আদালত ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, আজকের অভিযানে আমরা ধানমন্ডি এলাকায় কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড কর্তৃক নির্মাণাধীন একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবন নির্মাণে সংশ্লিষ্ট সাইট ইঞ্জিনিয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এ ছাড়া আরও ২টি কমার্শিয়াল ভবন, বাসাবাড়ির একাধিক স্থানে মশার লার্ভা পাওয়ায় আরও পৃথক ২ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে আজকের অভিযানে ৩ মামলায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে মোট ৯৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৫টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X