কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:১৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বাস-লঞ্চ থেকে নামলেই পুলিশের তল্লাশি

রাজধানীর প্রবেশপথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর প্রবেশপথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও ১২-দলীয় জোট পৃথক কর্মসূচি ঘিরে আজ মহাসমাবেশের নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা। এসব সভা-মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ ও লঞ্চে আসা যাত্রীদের মোবাইল, ব্যাগ চেক করছে পুলিশ। এ ছাড়াও তারা কোথা থেকে, কেন এসেছেন জানতে চাওয়া হচ্ছে।

আজ শনিবার (২৮ অক্টোবর) রাজধানী সদরঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে। লঞ্চে সাধারণ যাত্রীদের সংখ্যা কম হলেও সমাবেশের উদ্দেশে আসা যাত্রীদের সংখ্যা অত্যধিক। প্রায় সকল যাত্রীকেই দেখা যায় খালি হাতে। ছিল না তাদের কাছে কোনো ব্যাগ।

বরিশাল থেকে আসা আব্দুল মান্নান নামের এক জামায়াত নেতা সংবাদমাধ্যমকে বলেন, বরিশাল থেকে আমরা লঞ্চে কয়েক শতাধিক লোক এসেছি জামায়াতের সমাবেশ সফল করতে। আমরা লঞ্চে এক সাথে থাকলেও লঞ্চ থেকে নামার পরে দুজন-তিনজন করে আলাদা হয়ে গেছি। লঞ্চ থেকে নামার পরই পুলিশ আমাদের অনেকের মোবাইল চেক করেছে। আমাদের কাছে কোনো ব্যাগ না থাকায় পুলিশ বারবার জিজ্ঞাসা করছে খালি হাতে কেন ঢাকায় আসছি। আমার সামনেই তিনজনকে থানায় নিয়ে গেছে।

বিএনপির কর্মী পরিচয় দেওয়া আরেক কর্মী বলেন, আমি ভোলা থেকে লঞ্চে করে বিএনপির মহাসমাবেশের জন্য ঢাকায় এসেছি। আমি সদরঘাট থেকে নামার পরই আমার মোবাইল আমার সঙ্গে থাকা ছোট ব্যাগ পুলিশ চেক করেছে। কোনো কিছু না পেয়ে আমাকে নানা প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে ১৫ থেকে ২০ মিনিট আমাকে আটকে রেখে তারপর ছেড়ে দেয়।

পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এলাকায় পুলিশ এবং র‍্যাব সদস্যদের একাধিক চেকপোস্ট লক্ষ করা গেছে।

মেহেদী হাসান নামের এক বাসযাত্রী বলেন, আমি কাঁচপুর থেকে ঢাকা যাচ্ছি। বাসে পুলিশ তল্লাশি করেছে। আমার ব্যাগ চেক করেছে। কোথায়, কেন যাচ্ছি তা জিজ্ঞেস করেছে। উত্তর দেওয়ার পর ছেড়ে দিয়েছে।

পুলিশ চেক করার পর যাদের সন্দেহভাজন মনে হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। এ আটকের বিষয় জানতে চাইলে কোনো পুলিশ কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X