কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১১:০২ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আগুনে পুড়ল আরেক বাস

মিরপুরে আগুনে পুড়েছে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস। ছবি : সংগৃহীত
মিরপুরে আগুনে পুড়েছে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস। ছবি : সংগৃহীত

এবার রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এ নিয়ে বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে ঢাকায় পাঁচটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনে এবং নতুনবাজার কোকাকোলার সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ দুটি ঘটনাও সন্ধ্যার পর ঘটেছে।

এর আগে বিকেলে রাজধানীর কাফরুল থানার পাশে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বেলা ১১টায় রাজধানীর মুগদা এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X