কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মগবাজারে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

মগবাজারে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন রিকশা আরোহী নিয়ত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সোমবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম আয়নাল হাওলাদার (৪০)। তিনি ঢাকার দোহার এলাকার মধুর চরের বাসিন্দা।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, বিকেল সোয়া ৫টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মঞ্জিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সামনে থাকা ভ্যান, রিকশা ও পথচারীসহ অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন রিকশাযাত্রী নিহত হন। খুবই গুরুতর অবস্থায় আহত দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর পাঁচজনকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে কারও হাত ভেঙেছে, কারও পা ভেঙেছে এবং কেউ মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তোপের মুখে বাসটির চালক হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়। বাসটির চালক ও হেলপারকে খুঁজছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X